শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করলেন এক যুবক
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথায় নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করেছেন মো. জুবায়ের ব্যাপারী (৩০) নামে এক যুবক।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ব্যাপারী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে। তিনি নানা রোগ এবং মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে দাবি করেছে তার পরিবার।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জুবায়ের কথা বলতে পারতেন না। তিনি মৃগী রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। নানা রোগের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ কারণে মাঝেমাঝেই নিজের শরীরে নিজেই আঘাত করতেন।

নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, “আমার ছেলে নানা রোগে আক্রান্ত ছিল। সম্প্রতি তার পেট ফুলে গিয়েছিল এবং প্রচণ্ড যন্ত্রণা করত। আমাদের ধারণা, পেটের যন্ত্রণা সইতে না পেরে নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে জুবায়ের।”

মুরাদ হোসেন নামে পুটিয়া বাজারের এক দোকানদার বলেন, “আমি দোকানের বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় জুবায়ের দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি নিয়ে নিজের পেটে নিজেই ঢুকিয়ে দেন। পরে তার বাবা এসে তাকে বাড়িতে নিয়ে যান। এরপর তার মৃত্যু হয়।”

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল ও অসুস্থ ছিল। সকালে ছুরি দিয়ে তিনি নিজের পেটে নিজেই আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আত্মহত্যা   যুবক   ফরিদপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close