সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ : ড. মোশাররফ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৫:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দ্রুত এগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ’। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ বালুর মাঠে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমানে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ড. মোশাররফ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়েছেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বহু আগেই ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সুবিধা বঞ্চিত মানুষদের রাষ্ট্রীয় বিভিন্ন সহায়তা দিতে- কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রশিক্ষণের ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে  সুযোগ দেয়া হবে। এটা আজ প্রমাণিত যে, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে থাকে, জান-মাল নিরাপদে থাকে।  

বিএনপি প্রবীণ নেতা ড. মোশাররফ বলেন, ‘একটি দল ৭১-এ দেশের স্বাধীনতা চায়নি। তারাই এখন ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচারণা চালানো হচ্ছে। যা আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক।’ 

তিনি বলেন, ‘আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আগামী দিনে এই মোহাম্মদপুর ইউনিয়নের পাঠানতলী মাঠে একটি হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যই ২০০৬ সালে এই জায়গা লিজ নিয়েছিলাম।’

পথসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, ‘একাধিক মেয়াদে মন্ত্রী থাকাকালীন ড.মোশাররফ দাউদকান্দি পৌরসভা ও তিতাস উপজেলা প্রতিষ্ঠা এবং মেঘনা উপজেলা বাস্তবায়ন করেছেন। দাউদকান্দি, তিতাস ও মেঘনায় হাইওয়ে থেকে প্রচুর সংখ্যক আভ্যন্তরীণ পাকা সড়ক, সংযোগ ব্রীজ-কালভার্ট নির্মাণ করেছেন। এইসব সড়ক ভেঙে ধ্বসে গিয়ে এখন বেহাল অবস্থা। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হবে।’

মোহাম্মদপুরের পথসভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপি সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মাহবুবুল আলম মোহন, জাহাঙ্গীর আলম মিয়াজী, শাহীনুর আক্তার, রোমান খন্দকার প্রমুখ।

কেকে/বি 



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   বাংলাদেশ   ড. মোশাররফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close