মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
রাজনীতি
৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়।

নতুন রাজনৈতিক দল এনসিপি এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক হিসেবে ঘোষিত এই ইশতেহারের শিরোনাম দেওয়া হয়েছে— ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’। এতে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙা, মানবাধিকার সুরক্ষা, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঘোষিত ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— জুলাই সনদের বাস্তবায়নে স্বাধীন কমিশন গঠন, জুলাই ও শাপলা গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ, পারফরমেন্সভিত্তিক আমলাতন্ত্র, ঘণ্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ এবং এনআইডিভিত্তিক সব সেবা নিশ্চিত করা।

এছাড়া অর্থনীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা, কর-জিডিপি অনুপাত ১২ শতাংশে উন্নীত করা, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স নীতি, এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে ১৫ লাখ দক্ষ প্রবাসী কর্মী তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষকদের পৃথক বেতন কাঠামো, ৭৫ শতাংশ এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় স্বাস্থ্য বিমা চালু এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গঠনের অঙ্গীকার করা হয়েছে।

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে ১০০টি সংরক্ষিত নারী আসন, ৬ মাস মাতৃত্বকালীন ও ১ মাস পিতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার সুবিধা এবং নারীবান্ধব স্বাস্থ্যসামগ্রী সরবরাহের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।

পরিবেশ, কৃষি ও অবকাঠামো খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্পদূষণ রোধ, কৃষকদের এনআইডিভিত্তিক সরাসরি ভর্তুকি এবং ঢাকা ও চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা বিষয়ে সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা ও অসম চুক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান, রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরা হয়েছে।

ইশতেহার ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনে জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অঙ্গীকার ও রূপরেখা স্পষ্ট করল জাতীয় নাগরিক পার্টি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ৩৬ দফা   নির্বাচনী ইশতেহা   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close