শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বিলাশী রাজনীতি দিয়ে মানুষের সেবা হবে না: সিরাজুল মামুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৪৯ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৫:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, “বিলাশী রাজনীতি দিয়ে মানুষের সেবা হবে না। পুরোনো পঁচা-গান্দা রাজনীতি দিয়ে মানুষের মুক্তি আসবে না। নির্লোভ, নির্মোহ রাজনীতি দরকার। যারা দুনিয়ার মোহ ত্যাগ করেছেন, এমন নেতা দরকার।”

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যারামাউন্ট কোচিং সেন্টারের পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী সিরাজুল মামুন শহরের প্যারামাউন্ট কোচিং সেন্টারে চার দশকের বেশি সময় ধরে শিক্ষা দিয়ে আসছেন। কোচিং সেন্টারের সাবেক শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে সিরাজুল মামুন আরও বলেন, “মন্ত্রীদের আবাসনের জন্য ৭৮৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সেসব বিলাসী ভবনে সুইমিংপুলও রয়েছে। এমন বিলাশী ব্যক্তিরা সাধারণ মানুষের কষ্ট কী করে বুঝবেন? এমপি-মন্ত্রীদের জন্য হাজার হাজার বিলাসবহুল ভবন হয়, কিন্তু গরীব হকারদের জন্য কেন ভবন হয় না?”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   সিরাজুল মামুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close