রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
রাজনীতি
ক্ষমতার দলীয়করণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে : আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“দীর্ঘদিন ধরে ক্ষমতার দলীয়করণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে”—বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণার সময় এমন মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, “দীর্ঘদিন ধরে ক্ষমতার দলীয়করণ রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। আমাদের সেকেন্ড রিপাবলিকের দাবি কোনো স্লোগান নয়, এটি একটি জবাবদিহিতামূলক ও উন্নয়নমূলক রাষ্ট্রের অঙ্গীকার।”

আধুনিক রাষ্ট্র গড়তে এনসিপি ইশতেহার ঘোষণা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা বাস্তবসম্মত ইশতেহার দিতে চাই। আমরা সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এই ইশতেহার প্রস্তুত করেছি।”

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ৩৬ দফার সমন্বয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়েছে। ইশতেহারে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করা, অর্থনৈতিক মুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন এবং প্রবাসীদের অধিকার নিশ্চিতকরণসহ জাতীয় নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্র ব্যবস্থা   আসিফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close