রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে—একটায় লক্ষ্য, হতে হবে দক্ষ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা বিস্তারে শ্রেণিকক্ষে উপস্থিতি, এইচএসসি-বিএমটি শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি, নম্বর বন্টন, ভবিষ্যৎ সম্ভাবনা-কর্মপরিধি ও সফলতা বিষয়ে নওগাঁর আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক-মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মো. আবু রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।


সমাবেশে শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত থেকে ক্লাশ টেস্ট, কুইজ টেস্ট, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণ করে ধারাবাহিক মূল্যায়নের ৪০ শতাংশ নম্বর অর্জন এবং গুণগত কারিগরি শিক্ষা গ্রহণে সহায়তা করার জন্য অভিভাবকদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।


সমাবেশে অভিভাবক ও সুধিজনদের পক্ষ থেকে রওশন আলী সরদার, লিপু সরদার, সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ, মোছা. রোখসানা খাতুন, মাহামুদা আক্তার মিনি, কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, মোঃ ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।


বক্তারা কলেজকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলার জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে, মেধা ও মনন সুন্দরভাবে বিকশিত করতে নিয়মিত অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত, রোভার স্কাউটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করার আহবান জানান।


শেষে অভিভাবকদের সম্মানে ও সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং সুধিজনদের অংশগ্রহণে প্রীতি ভোজের আয়োজন করা হয়।


উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত হয়। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও ২০২৩ এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এবং ২০২৪ ও ২০২৬ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন।


কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  আত্রাইয়   বান্দাইখাড়া   সমাবেশ অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close