রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বানিয়াচংয় নির্বাচনী সমাবেশে স্বতঃস্ফূর্ত জনসমাগম
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের একটি উন্মুক্ত স্থানে আয়োজিত এই সমাবেশে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জনতার ব্যাপক অংশগ্রহণ ও উদ্দীপনায় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে তারা মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্যে বিএনপি জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, ‘গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। জনগণের সমর্থন নিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চাই।’

সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন আয়োজনের দাবি জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বানিয়াচংয়   সমাবেশ   জনসমাগম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close