শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“দুর্নীতিকে না বলি—ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক সম্মেলন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন ২০২৬।

শুক্রবার (৩০ জানুয়ারি) নাগরিকদের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি সালমান মাহমুদ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জয়নুল আবেদীন। তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতিকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলতে নাগরিক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, “সিটিজেন অ্যাগেইনস্ট করাপশন কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি নাগরিক আন্দোলন। দুর্নীতির বিরুদ্ধে ‘না’ বলার সাহসই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে।”

মূল প্রবন্ধে সালমান মাহমুদ বাংলাদেশের দুর্নীতির বিদ্যমান প্রেক্ষাপট, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং নাগরিক প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া কোনো অসম্ভব স্বপ্ন নয়—নাগরিকরা সচেতন ও ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য।”

সম্মেলনের শেষপর্বে অংশগ্রহণকারীরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   জাতীয় নাগরিক সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close