শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
জনগণ সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবে: সরওয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে ফটিকছড়িবাসী ব্যালটের মাধ্যমেই সকল ষড়যন্ত্রের জবাব দেবে।”

তিনি বলেন, ‘‘ইসলামের নাম ব্যবহার করে একটি দল ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে ওলামা দলের নেতৃবৃন্দ জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফটিকছড়ি বিএনপি কার্যালয়ে উপজেলা ওলামা দলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. মাওলানা রফিক উল্লাহ হামিদীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহমেদ হোসেন তালুকদার, উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি মো. ইউসুফ, হাফেজ মাওলানা আইয়িব, মাওলানা মো. লোকমান, মাওলানা মো. সালামত উল্লাহ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা মো. সাইফুর রহমান, মাওলানা সোলাইমান, মাওলানা মো. মোশাররফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে উপজেলা মহিলা দলের উদ্যোগে পৃথক একটি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি তসলিমা আকতার।

প্রধান অতিথি সরওয়ার আলমগীর ১২ ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্যালট   সরওয়ার আলমগীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close