সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
রাজবাড়ীর পাংশায় ‘পল্লীগ্রাম বিনোদন কেন্দ্র’ উদ্বোধন
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় নতুন বিনোদনের দ্বার উন্মোচন হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হযরত আলী মন্ডল। পারিবারিক ও সামাজিক আয়োজনে বিনোদন কেন্দ্রটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কার এবং পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. সেলিম ও রক্তিম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার ছয় ফুফু — রাবিয়া খাতুন, আনোয়ারা বেগম, কুলসুম বেগম, শাহিদা খাতুন, সালেহা বেগম ও জাহানারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মন্ডলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, “আমাদের পাংশা উপজেলায় তেমন কোনো মানসম্মত বিনোদন কেন্দ্র নেই। এই অঞ্চলের মানুষকে আনন্দ উপভোগ করতে অনেক দূর যেতে হয়। সেই চিন্তা থেকেই পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। আশা করি, এটি শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য আনন্দ ও বিনোদনের একটি সুন্দর জায়গা হয়ে উঠবে।”

পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা রক্তিম হোসেন বলেন, “আমাদের এলাকার মানুষের বিনোদনের কথা মাথায় রেখে পল্লীগ্রাম বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। পাংশা অঞ্চলে বিনোদনের সুযোগ খুবই সীমিত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে মানুষকে অনেক দূরে যেতে হয়। এই অসুবিধা লাঘব করতেই আমাদের এই ছোট প্রয়াস।

আমরা চাই, এই বিনোদন কেন্দ্রটি যেন শিশু-কিশোর, তরুণ ও বয়স্ক—সবার জন্য নিরাপদ ও আনন্দময় একটি মিলনকেন্দ্র হয়ে ওঠে। এলাকার সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতে এটিকে আরও আধুনিক ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   পাংশা   পল্লীগ্রাম   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close