শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শনিবার দাউদকান্দি আসছেন ড. শফিকুর রহমান
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার দাউদকান্দিতে নির্বাচনী জনসভা করতে আসছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

নির্বাচনী জনসভার প্রস্তুতির বিষয়ে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সেক্রেটারি মোখলেছুর রহমান জানান, “দীর্ঘ ১৭ বছর পর দাউদকান্দিতে জামায়াতের জনসভা হতে যাচ্ছে। এই জনসভায় প্রায় ত্রিশ হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি দাউদকান্দি-মেঘনা উপজেলার মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।”

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াতে আমির মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সহ-সেক্রেটারি এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close