শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কেশবপুরে জামায়াতের নেতার বিএনপিতে যোগদান
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের শ্রমিক ফেডারেশনের সভাপতি আমজাদ মোড়ল বিএনপিতে যোগদান করেছেন। তিনি যশোর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদের হাতে ফুল তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ওই ওয়ার্ড বিএনপির সভাপতি ডাক্তার আনিছুর রহমানের সভাপতিত্বে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা এবং হুমায়ুন কবির সুমন।

পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   জামায়াত   বিএনপি   যোগদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close