শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
ক্ষমতায় গেলে নোয়াখালী বিভাগ করাসহ ৬ দাবি পূরণের আশ্বাস জামায়াত আমিরের
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে আয়োজিত নির্বাচনী জনসভায় ক্ষমতায় গেলে জেলার ছয়টি গুরুত্বপূর্ণ দাবি পূরণের আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা জামায়াত ওই জনসভা আয়োজন করে।

দাবিগুলো হলো— পুরাতন জেলা হিসেবে নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন করা, নোয়াখালীকে সিটি করপোরেশনে রূপান্তর করা, সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করা, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, কোম্পানীগঞ্জের মুছাপুরে ক্লোজার নির্মাণ, সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন প্রশস্ত করা।

জনসভায় সকাল থেকেই লক্ষাধিক নেতাকর্মী একত্রিত হন। ভোর থেকে ৯ উপজেলার নেতাকর্মীরা জিলা স্কুল মাঠকে কানায় কানায় পূর্ণ করেন।

জেলা জামায়াতের আমির এবং নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এবং ১১ দলীয় জোটের নেতা আবদুল হান্নান মাসউদসহ স্থানীয় নেতারা।

এছাড়া জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী ও তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close