সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মাদারগঞ্জে নিখোঁজের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৭:১৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন ধারাবর্ষা এলাকায় যমুনা নদী থেকে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দীর্ঘ আড়াই ঘণ্টা উদ্ধার তৎপরতার পর স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল। নিহত শিশুর নাম আরিফ (৮)। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বাসিন্দা, কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে আরিফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

নিহতের মায়ের চাচা (নানা) বলেন, “আরিফ তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়িটি নদীর তীরবর্তী হওয়ায় সে প্রায়ই নদীতে গোসল করতে যেত। আরিফ বাকপ্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে শুক্রবার সকালে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে এবং স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।”

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সিদ্দুকুর রহমান বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধারাবর্ষা এলাকা থেকে যমুনা নদীতে নিখোঁজের সংবাদ পাই। শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর শিশু আরিফের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   নিখোঁজ   শিশুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close