শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
সিঙ্গাইরে জাতীয় পার্টির কর্মীসভা
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদর আংশিক) আসনে জাতীয় পার্টির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে সিংগাইর উপজেলার জামির্ত্তা এলাকার সায়ন রিসোর্টে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক রফিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস. এম. আব্দুল মান্নান। তিনি বলেন, “জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের রাজনীতি করে। মানিকগঞ্জ-২ আসনের জনগণ অতীতেও আমাদের ওপর আস্থা রেখেছে। আগামী নির্বাচনেও জনগণের সমর্থনে জাতীয় পার্টি বিজয়ী হবে।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন নির্বাচনী প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ ইউনুস, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, সিংগাইর উপজেলা সাবেক সহ-সভাপতি মো. মেজবাহ উদ্দিন কমেট এবং পৌরসভার সেক্রেটারি মো. খোকা প্রমুখ।

কর্মীসভায় নির্বাচনী কৌশল, ভোটারদের কাছে দলীয় বার্তা পৌঁছে দেওয়া এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিঙ্গাইর   জাতীয় পার্টি   কর্মীসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close