শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার চার উপজেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা এবং কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বিজিবি প্লাটুনগুলো মোতায়েন করা হয়।

৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট চার উপজেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে দায়িত্ব কার্যক্রম শুরু করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই মোতায়েনকৃত বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   কুমিল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close