রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বিহারিপুর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বিহারিপুর এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওহিদুর রহমান বলেন, “পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, আত্রাই নদীর দক্ষিণ পাশে রেলক্রসিং এলাকায় ঘটনা ঘটে। এ বিষয়ে আমরা সান্তাহার জিআরপি থানায় খবর দিয়েছি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আত্রাই   ট্রেনে কাটা   ব্যক্তির মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close