রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
রাজনীতি
আমরা কারও উস্কানিতে পা দেব না : মামুনুল হক
নিজাম উদ্দিন
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনের ১১ দলীয় ঐক্যের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হক বলেছেন, “কারও উস্কানিতে পা না দিয়ে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিমালা মেনে অত্যন্ত সহনশীলতার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।”

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “রিকশা মার্কার গণজোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে। তারা নানা কৌশলে আমাদের উসকানি দিয়ে সীমালঙ্ঘনে বাধ্য করার চেষ্টা করবে। মনে রাখতে হবে, আমরা দায়িত্বশীল মহল—আমরা কারও উস্কানিতে পা দেব না।”

তিনি বলেন, “বাংলাদেশকে ভালোবাসার জায়গা থেকেই তারা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন। দেশের স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি।” এজন্য শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, “আমাদের সহনশীলতাকে কেউ দুর্বলতা ভাবলে, সে বোকার স্বর্গে বসবাস করছে।”

এলাকার ঐক্য ও বহিরাগত প্রার্থী প্রসঙ্গে মামুনুল হক বলেন, “মোহাম্মদপুর আজ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ। ঢাকা-১৩ আসনের মানুষ নিজেদের মধ্য থেকেই প্রতিনিধি চায়, কোনো ভাড়াটিয়া প্রার্থী নয়। এই উত্থান ও জাগরণ যদি কারও মাথাব্যথার কারণ হয়, তাহলে আমরা তাদের প্রতি সমবেদনা জানাই।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উস্কানি প্রসঙ্গে নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “অনেকেই বাইরে থেকে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে। ১২ তারিখ পর্যন্ত তারা আমাদের মোহাম্মদপুরের মেহমান। মেহমান হিসেবে যতই উস্কানি দিক, আমরা গন্ডগোলে জড়াব না; বরং চা-নাস্তা দিয়ে আদর-আপ্যায়ন করব।”

এরআগে জুমার নামাজের পর মামুনুল হকের নেতৃত্বে শেরেবাংলা নগর ও আদাবর হয়ে মোহাম্মদপুর পর্যন্ত এক বিশাল মিছিল বের করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উস্কানি   মামুনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close