শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
খালিয়াজুরীতে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ নিধনের অভিযোগ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীর মরা ধনু ভুনা ফিশারীতে দুর্বৃত্তরা রাতের আধারে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে ফিশারির প্রতিনিধি তাহের মিয়া খালিয়াজুরী থানায় অজ্ঞাতনামা আসামির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার গভীর রাতে মরা ধনু ফিশারীতে এই ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর মাছ ধরে জেলেরা তাদের আশ্রয়ের জায়গায় রাতে ঘুমিয়ে পড়ে। সকালে বিলে মাছ ধরতে গেলে বিলের অধিকাংশ মাছ ভেসে উঠা অবস্থায় দেখতে পায় জেলেরা। বিষয়টি সন্দেহ হলে ইজারাদারদের জানানো হয়। পরে ইজারাদারদের পক্ষে আবু তাহের মিয়া বিষয়টি উপজেলা মৎস্য কর্মকর্তা ও খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ হিসেবে দায়ের করেন।

ফিশারির ইজারাদার প্রতিনিধি মির্জা রাজন জানান, “মঙ্গলবার গভীর রাতে কেবল কাহারা আমাদের ফিশারীতে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জুর সুপারিশ জানাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

জেলে সরদার বিমল বলেন, “আমরা রাতে কাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। সকালে আবার মাছ ধরতে গিয়ে দেখেছি অনেক মাছ ভেসে উঠেছে। পরে বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা অভিযোগ দায়ের করেছে। কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে, তা আমরা বলতে পারি না।”

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন জানান, “এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  খালিয়াজুরী   বিষ প্রয়োগ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close