শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নীলফামারীতে ক্রিকেট-ফুটবল ম্যাচে নির্বাচনী প্রচারণা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের উদ্যোগে জেলা শহরের বড় মাঠে এই আয়োজন করা হয়।

এতে নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে প্রচারণা চালানো হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন মরহুমা বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব এবং নৌবাহিনীর সাবেক কর্মকর্তা অফিসার সাইফুল ইসলাম চৌধুরী ডিউক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম. এ হাফিজ।

জেলা ক্রীড়াদলের আহ্বায়ক এ.আর.এম রোকনুজ্জামান প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম এবং জেলা জিয়া পরিষদের সদস্য সচিব শহীদ জাহাঙ্গীর আলম স্বপন।

এদিকে ক্রিকেট ম্যাচে মাসুদ পারভেজ ফোটন একাদশকে হারিয়ে মোস্তফা সারোয়ার পল্লব একাদশ জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে একই মাঠে জিয়া স্মৃতি সংসদ একাদশ ও কিশোরগঞ্জ একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়াদলের সদস্য সচিব অ্যাড. গোলাম মোস্তফা সজীব বলেন, “নির্বাচনী প্রচারণা মানেই শুধু সভা-সমাবেশ নয়। খেলাধুলা মানুষের সঙ্গে সহজ ও স্বাভাবিকভাবে যুক্ত হওয়ার একটি মাধ্যম। মাঠের পরিবেশে সাধারণ মানুষ, তরুণ ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হয়। এই উদ্যোগের মাধ্যমে আমরা ধানের শীষের প্রার্থী তুহিন ভাইয়ের নির্বাচনী বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতেই আমাদের এমন ব্যতিক্রমী আয়োজন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   ক্রিকেট   ফুটবল   নির্বাচনী প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close