রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
হেফাজতের আমিরের সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৮:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ষীয়ান আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফটিকছড়ির সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং জনকল্যাণমুখী রাজনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় মুহাম্মদ নুরুল আমিন হেফাজতের আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে নুরুল আমিন বলেন, ফটিকছড়িকে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার আলোকে সমাজ বিনির্মাণে আলেম-ওলামাদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে কেন্দ্র করেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ন্যায়পরায়ণ নেতৃত্ব, জনসেবামূলক রাজনীতি ও আদর্শভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দুপুরের পর থেকে পরস্পর রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থাকা এই দুই নেতার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে আসন্ন নির্বাচনী রাজনীতির কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকেই মন্তব্য করছেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই।

এ সময় ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষই দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হেফাজত   আমির   জামায়াত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close