রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সারাদেশের মানুষ জানে, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আপনারা ১২ তারিখে ভোট দিয়ে প্রমাণ করে দেখাবেন—বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি বিএনপির শক্ত ঘাঁটি।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে বিকেলে শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই উন্নয়ন হয়েছে। আমি আপনাদেরই সন্তান। বহু বছর পর মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জুমার নামাজের আগেই মোকামতলা ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে ওঠে। বন্দর এলাকাসহ মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকেন। এ সময় তারেক রহমান গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।

এর আগে তিনি বগুড়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে সঙ্গে নিয়ে মহাস্থানগড়ে আরেকটি পথসভায় অংশ নেন। পথসভা শেষে তিনি হযরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মহাস্থানগড় থেকে শিবগঞ্জের রহবল সীমান্তপথ পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে মীর শাহে আলমের সমর্থকসহ সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বিএনপি   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close