সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
মাদারগঞ্জে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী আটক
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগে এক স্বামীকে আটক করেছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ জানুয়ারি) জুম্মার নামাজের সময় মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায়।

আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৬)। তিনি জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় রবিউল ইসলাম স্ত্রী সানজিদাকে বাবার বাড়ি থেকে নিতে আসেন। এ সময় সানজিদা স্বামীর সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল ফল কাটার একটি ছুরি দিয়ে তার গলার পেছনে আঘাত করেন।

ছুরিকাঘাতের পর সানজিদা চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রবিউলকে আটক করে। পরে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়।

আহত সানজিদাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   শ্বশুরবাড়ি   স্বামী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close