শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়ায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়া জেলায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের সমন্বয়ে এ মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র এবং জনসমাগমস্থলে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোতায়েনকৃত প্লাটুনগুলো নিয়মিত টহল, চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করবে। কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বিজিবি সদস্যরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন—এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   আইনশৃঙ্খলা   বিজিবি মোতায়েন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close