শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৫১ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম নামে এক করিমনচালক নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পাবনা–কুষ্টিয়া মহাসড়কের পাকশী লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মৃত শামসের রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, করিমনচালক জহিরুল ইসলাম রাতে তার গাড়িতে আসবাবপত্র বহন করে কুষ্টিয়া গিয়েছিলেন। ফেরার পথে লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোল প্লাজার অদূরে পেছন দিক থেকে কোনো একটি অজ্ঞাত যানবাহন তার গাড়িকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে সড়কের পাশে তার লাশ ও করিমন পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   সড়ক দুর্ঘটনা   চালক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close