শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ঝিকরগাছায় দুর্বৃত্তদের হাতে প্রতিবন্ধী ভ্যানচালক নিহত
ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের হাতে প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত শামীম পারভেজ পৌর সদরের কীর্তিপুর গ্রামের হায়াতুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে প্রতিবন্ধী শামীম পারভেজ নিজের উপার্জনের ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর অনেক রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।

এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে তৌহিদুল ইসলামের কলাবাগানে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের গলায় ফাঁস লাগানো ছিল এবং মুখ লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। পরে থানার অনুসন্ধানে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল আলম জানান, প্রতিবন্ধী শামীম পারভেজ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঝিকরগাছা   দুর্বৃত্ত   প্রতিবন্ধী   ভ্যানচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close