রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
আগামীকাল বুড়িচং আসছেন জামায়াত আমির
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আগামীকাল কুমিল্লার বুড়িচং উপজেলায় সফর করবেন। সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সফরের অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহাসিক নিমসার কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জনসভায় প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে জনসভা সফল করতে মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম স্থাপন, ব্যানার-ফেস্টুনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, জনসভাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতে ইসলামের নিজস্ব স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ সময় ড. মোবারক হোসেন দলের আগামী দিনের নির্বাচনী সংক্ষিপ্ত ইশতেহার ঘোষণা করেন। পাশাপাশি বুড়িচং উপজেলার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে জামায়াতে ইসলামের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে ছিলেন কুমিল্লা-৫ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আবদুল আউয়াল, জামায়াতের বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা সভাপতি মো. সফিউল্লাহ, বুড়িচং পৌরসভা আমীর মো. তাজুল ইসলামসহ জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close