রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড. মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:১৩ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ১২:০৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী–২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (৩০ জানুয়ারি) নরসিংদী–২ নির্বাচনী এলাকার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. মঈন খান বলেন, ‘‘এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর ধরে এ দেশের মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি।’’

তিনি আরও বলেন, ‘‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীদের ভোট দিতে হবে। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, কোনো চরমপন্থার রাজনীতিতে বিশ্বাস করে না।’’

তাই উদারনীতির গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   ভোট   ড. মঈন খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close