শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কুমিল্লায় আর্ট ক্যাম্প অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “আর্ট ক্যাম্প শিশুদের আত্মবিশ্বাস ও প্রতিভা বাড়ায়।”

অনুষ্ঠানে কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শিল্পী এম. এইচ. এইচ. জিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকেলে মাউন্টেইন বিজয়ী ও শিল্পানুরাগী আরিফুল রহমান উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী আশরাফুর রহমানসহ অভিভাবকবৃন্দ।

কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এম. এইচ. এইচ. জিশু জানান, আর্ট ক্যাম্পে মোট ৩০ জন শিশু অংশগ্রহণ করে।

তিনি আরও বলেন, “এ ধরনের আর্ট ক্যাম্প শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের প্রতিভা বিকাশে সহায়ক হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

প্রধান অতিথি আরিফুল রহমান উজ্জ্বল বলেন, “শিশুদের সৃজনশীলতা বিকাশে চারুকলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা শিশুদের মননশীল, মানবিক ও কল্পনাশক্তিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে শিশুদের শিল্পমনস্ক করে গড়ে তুলতে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। জিশু প্রতিটি শিশুকে পৃথকভাবে যত্ন নিয়ে থাকেন।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আর্ট ক্যাম্প   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close