শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নবীগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পানিউমদা বাজারের সোনা মিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনতলা বিশিষ্ট সোনা মিয়া মার্কেটের নিচতলায় অবস্থিত একটি তুলার গোডাউন ও পাশের একটি লেপ-তোশকের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো নিচতলায় ছড়িয়ে পড়ে। মার্কেটের দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের একটি শাখা থাকায় আগুন সেখানে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস স্টেশন ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে গোডাউনে মজুত থাকা তুলা ও লেপ-তোশকের দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায়।

বাহুবল ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নবীগঞ্জ   অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close