শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি, সাধারণ মানুষ বিপাকে
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। হঠাৎ দাম বৃদ্ধি নিম্ন ও মধ্য আয়ের মানুষদের জন্য চরম সমস্যা সৃষ্টি করেছে।

সরকারি নিয়ম অনুযায়ী প্রতি সিলিন্ডারের দাম ১,৩৫০ টাকা হলেও বর্তমানে বাজারে তা ১,৭০০–১,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ওমেরা, পেট্রোম্যাক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডার একইভাবে অতিরিক্ত দামে দেখা যাচ্ছে।

সিলিন্ডার ব্যবহারকারীরা জানান, হাটবাজার ও দোকানগুলোতে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে বিক্রি করছেন। ফলে অনেক পরিবার রান্নার পরিমাণ কমাচ্ছে বা বিকল্প জ্বালানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের পর্যাপ্ত তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন। তারা দাবি করছেন, সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির তদারকি জোরদার করতে হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   এলপিজি   সিলিন্ডার   দাম বৃদ্ধি   সাধারণ মানুষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close