শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
লোহাগাড়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতির বিদায়, দায়িত্বে ক্রীড়াবিদ চিশতি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ১০:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন সম্প্রতি উপজেলার প্রত্যন্ত অঞ্চল আনাকাচের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছে। সংগঠনটি প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। দীর্ঘ এক বছর এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলার পদুয়া এলাকার কৃতি সন্তান মাহফুজুর রহমান।

দায়িত্বকালে তিনি দেখিয়ে দিয়েছেন সংগঠন পরিচালনায় এক বিরল নজির। সংগঠনের সদস্যদের পাঠানো অর্থ সুনিপুণভাবে বণ্টন করে প্রকৃত হতদরিদ্রের হাতে পৌঁছে দিয়েছেন, যেখানে কোন স্বজনপ্রীতির ছাপ ছিল না। সিনিয়র ও জুনিয়র সদস্যদের মধ্যে পার্থক্য না রেখে শুধুমাত্র প্রকৃত হকদার অসহায় মানুষের কাছে অনুদান পৌঁছে দিয়ে নিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন মাহফুজুর রহমান। এর ফলে তিনি সকল সংগঠকের মনে আইডল হিসেবে খ্যাতি লাভ করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার চাম্বি লেক এলাকায় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে সকলের অশ্রুশিক্ত নয়নে মাহফুজুর রহমানের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়।

অপরদিকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম চিশতি, যিনি অত্র এলাকার ক্রীড়াবিদ হিসেবে সুপরিচিত। সম্প্রতি বিভিন্ন ক্রীড়ার আয়োজনের মাধ্যমে তিনি সকলের মনে ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নিয়েছেন। এখন সবার প্রত্যাশা, ক্রীড়াঙ্গণে অর্জিত ন্যায়নীতি ও দক্ষতার ধারাবাহিকতায় মানবিক সংগঠনের দায়িত্ব পালন করে তিনি নতুন অধ্যায়ের সূচনা করবেন।

বিদায় বরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন: সৌদিয়া শাখার সেক্রেটারি তৌসিফ রেজা, কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নিশান, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরীসহ প্রবাস ও ইউনিয়ন প্রতিনিধিরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   মানবিক ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close