শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিবকে হত্যার হুমকি, থানায় জিডি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়েছে, বিল্লাল হোসেন বেপারীর জীবন সংকটাপন্ন। শ্রীপুর পৌর বিএনপির একটি গ্রুপ যে কোনো সময় তাকে হত্যা করতে পারে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, ২৯ জানুয়ারি সকালে বিল্লাল হোসেন বেপারী ফেসবুকে ‘আমার দেশ’ নামের একটি আইডি থেকে প্রকাশিত একটি পোস্ট দেখতে পান, যেখানে তার ছবিসহ উল্লেখ করা হয়—তাকে যে কোনো সময় হত্যা করা যেতে পারে।

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিল্লাল হোসেন বেপারী খোলা কাগজকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।”

তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করা এবং এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমদ খোলা কাগজকে জানান, হত্যার হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হুমকিদাতাকে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যোগ করেন তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   পৌর বিএনপি   সদস্য সচিব   হত্যার হুমকি   থানায় জিডি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close