শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
বঙ্গোপসাগরে ভাসমান ২০ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান মাছ ধরার নৌকাসহ ২০ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান মাছ ধরার একটি নৌকাসহ ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে নিয়মিত টহলকালে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সুরমা’ জরুরি টেলিবার্তার মাধ্যমে কুতুবদিয়ার অদূরে সমুদ্রে মাছ ধরার একটি নৌকা বিপদে পড়ার সংবাদ পায়।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ‘বানৌজা সুরমা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান নৌকটি উদ্ধার করে। এসময় নৌকায় থাকা ২০ জন মাঝি ও জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

উদ্ধার মাঝিরা জানান, তারা ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেন। বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে ১০-১২ জন দুষ্কৃতকারী অন্য একটি নৌকাযোগে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাদের নৌকায় হামলা চালায়।

এসময় দুষ্কৃতকারীরা জেলেদের জিম্মি করে নৌকায় থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং নৌকার ইঞ্জিন বিকল করে দেয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বঙ্গোপসাগর   ভাসমান   নৌবাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close