শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি ক্ষমতায় গেলে গ্রামগঞ্জে ‘ক্রীড়া পল্লী’ গড়ে তোলা হবে : নিপুন রায় চৌধুরী
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:২৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে দেশের গ্রামগঞ্জে ‘ক্রীড়া পল্লী’ গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

শুক্রবার (৩১ জানুয়ারি)  বিকালে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর মাঠে পিয়ারলেস ইয়ুথ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

প্রতিযোগিতাপূর্ণ এই ফাইনাল খেলায় লিভারপুল অব দোলেশ্বর-কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে টটেনহাম দোলেশ্বর। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিপুণ রায় চৌধুরী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুন নাহার, কেরানীগঞ্জ সিড ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইমান উল্লাহ মাস্তান, ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি সায়মন চৌধুরী,স্থানীয় ইউপি সদস্য সেলিম মেম্বারসহ আরও অনেকে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close