রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে শহরের সবুজবাগ এলাকা ও বটতলা এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করে বটতলা এলাকার কিশোররা।

এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র, ককটেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষ অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব-৮ এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষই একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   ফুটবল খেলা   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close