রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
ভয়াবহ দূষণের কবলে ঢাকাসহ বিশ্বের চার শহর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পৃথিবীর বিভিন্ন শহরে দূষণের মাত্রা বেড়েই চলছে। প্রতি বছর শীতের সময় রাজধানী ঢাকায়ও বায়ুদূষণ বাড়ে। আবহাওয়া শুষ্ক থাকায় এ মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমে থাকা ৪টির দূষণের মাত্রা ভয়াবহ।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। 

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার স্কোর ছিল ১৮৬। এ হিসাবে গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। বায়ুমানের আজকের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

তালিকার শীর্ষে থাকা মিশরের কায়োরর স্কোর ২৮৯। এই শহরের স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’। আর পাকিস্তানের লাহোরের অবস্থান দ্বিতীয়। এই শহরের স্কোর ২৩৫। লাহোরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’।
 
এদিকে, তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২২২। ‘খুব অস্বাস্থ্যকর’ এই শহরের বাতাস। দেশটির আরেকটি শহর কলকাতা ১৭৭ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।
 
এছাড়া, ১৯০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটার, ১৮৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হেনোয়, ১৬১ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে চীনের বেইজিং, ১৫৬ স্কোর নিয়ে নবম অবস্থানে ইরাকের বাগদাদ, একই স্কোর নিয়ে দশম অবস্থানে ইসরাইলের তেল আবিব।
 
একিউআই স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ -৩০০’-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১-৪০০’-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা সিটির বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভয়াবহ দূষণ   ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close