রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও দোকানপাট ভাঙচুর
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ এএম

মাদারীপুর পৌর শহরের বটতলা ও সবুজবাগ এলাকার কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে একের পর এক ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর চালানো হয় এবং পরিস্থিতি বেগতিক দেখে অনেক ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 

‘দীর্ঘদিন ধরে বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, সংঘর্ষের ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ   ককটেল বিস্ফোরণ   দোকানপাট ভাঙচুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close