শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
আন্তর্জাতিক
ডিআর কঙ্গোতে খনি ধসে ২০০ জনের বেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা একটি এলাকায় খনি ধসে ২০০ জনের বেশি মানুষের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে।

বুধবার (২৮ জানুয়ারি) রুবায়া কলটান খনিতে এ ধসের ঘটনা ঘটে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
 
খনিটি উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায় অবস্থিত। প্রদেশের বিদ্রোহীসমর্থিত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানিয়েছে।  

গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কোলটান খনিটি পড়ে। এ কলটান থেকেই হয় তাপ-প্রতিরোধী ধাতু টেন্টালাম, যা মোবাইল ফোন, কম্পিউটার, বিমানের যন্ত্রাংশ ও গ্যাস টার্বাইনে লাগে।

মুইসা বলেন, 

‘ভূমিধসে খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীসহ ২০০ জনের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, তবে তাদের অনেকের অবস্থা গুরুতর। আহত অন্তত ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘এখন বর্ষাকাল চলছে। মাটি নরম ও দুর্বল। ভুক্তভোগীরা খনির ভেতরে থাকার সময়ই মাটি ধসে পড়ে।’
 
শুক্রবার এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিয়োজিত উত্তর কিভু প্রদেশের গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা বলেন, ‘কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তবে, নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি এরাস্টন বাহাতি। তবে, প্রাণহানির সংখ্যা অনেক বেশি বলে ইঙ্গিত দেন তিনি।
 
নাম প্রকাশ না করার শর্তে প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা বলেন, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। 

সূত্র : রয়টার্স, এএফপি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিআর কঙ্গো   খনি ধসে ২০০ বেশি নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close