সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কেরানীগঞ্জের শুভাঢ্যায় গয়েশ্বর চন্দ্রের পক্ষে ব্যাপক শোডাউন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ এএম আপডেট: ৩১.০১.২০২৬ ১১:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-৩ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ ও শুভাঢ্যা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ব্যাপক শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি খেজুরবাগ মন্দির থেকে শুরু হয়ে সাতপাখি, আমিনপাড়া মহুরি পট্টি, বেবি স্ট্যান্ড হয়ে কালীগঞ্জ, চর বড়ইতলা, চর খেজুরবাগসহ বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে।

মিছিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ আহমেদ মিলন, সদস্য সুমন শেখ, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ ইমনসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এসময় নেতাকর্মীরা বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে ভোটের বার্তা পৌঁছে দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   শুভাঢ্যা   বাবু   শোডাউন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close