সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নির্বাচনি খরচ বহনে ডোনেশন চেয়েছেন ১১ দলীয় জোট প্রার্থী জামিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ১২:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনি খরচ বহনের জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা (ডোনেশন) চেয়েছেন রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জামায়াত জোট ও এনসিপির প্রার্থী জামিল হিজাযী ওরফে সাইয়েদ জামিল।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এসব কথা জানান।

পোস্টে তিনি লেখেন, “আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের সৈনিক। আমরা ভেবেছিলাম, টাকার রাজনীতির বিলোপ আমরা ঘটাবো। কিন্তু এখনো মাঠের পরিস্থিতি ভিন্ন। বিপক্ষ প্রার্থী যখন কোটি কোটি টাকা খরচ করছে, তখন আমাদের লাখ টাকা খরচ করতেও হিমশিম খেতে হয়। প্রিয় বন্ধুরা, দুয়েকদিন আগে এক প্রবাসী ভাই আমার নির্বাচনি ব্যয় নির্বাহের ফান্ডে ৮০ হাজার টাকা পাঠিয়েছেন। গতকাল রাতে বিকাশে একজন ২ হাজার টাকা পাঠিয়েছেন। যদিও আমরা ফান্ড সংগ্রহ বন্ধ রেখেছিলাম।’’

‘‘আমাদের ব্যক্তিগত তহবিল প্রায় নিঃশেষ। যারা আমাদের রাজনীতি ভালোবাসেন, যারা দুর্নীতির বিলোপ ঘটাতে চান, সমাজ থেকে চাঁদাবাজদের উৎখাত করতে চান, যারা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চান—তারা আমাদের আর্থিক সহযোগিতা করতে পারেন। আজ থেকে ৮ তারিখ পর্যন্ত আমরা ফান্ড সংগ্রহ করবো। আপনাদের সহযোগিতা ছাড়া এ বন্ধুর পথ পাড়ি দেওয়া ভীষণ দুরূহ।’’

‘‘আমরা মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার রাজনীতি করছি। লোক দেখানো রাজনীতিও করতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।”

রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনাকারী পলাশ খান আব্দুল্লাহ প্রার্থীর ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র), ১১ দলীয় জামায়াত জোট, গণঅধিকার, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, নারী ভোটার ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯৮টি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ডোনেশন   ১১ দলীয় জোট   জামিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close