শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কাউখালীতে যৌথ বাহিনীর অভিযান, গাঁজাসহ ড্রাইভার ও যাত্রী আটক
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনী ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করেছে। এ সময় গাঁজাসহ এক বাসচালক ও এক যাত্রীকে আটক করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালককে জরিমানা এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় সেনাবাহিনীর অপারেশন কমান্ডার মোয়াজ এবং অপারেশন জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারের নেতৃত্বে কাউখালী থানা পুলিশের সহযোগিতায় এ যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালায়।

এ সময় বরিশাল থেকে পিরোজপুরগামী মুন্না পরিবহনের চালক হান্নান মৃধা (৪০) এবং কুয়াকাটা থেকে খুলনাগামী একটি বাসের যাত্রী উজ্জ্বল হাওলাদার (৩০) কে গাঁজাসহ আটক করা হয়।

অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মামলায় মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা মোটরসাইকেল তিনটি থানায় হস্তান্তর করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   যৌথ বাহিনী   অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close