শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
রাজনীতি
আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ১২:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেক বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে দুই জেলায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ বিএনপি জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ উপলক্ষে জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে। তার আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একই সঙ্গে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান। শনিবারের জনসভায় তিনি জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সিরাজগঞ্জের জনসভা শেষে তার পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মুখিয়ে আছেন টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম রাজনৈতিক জনসভা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপি নিয়েছে ব্যাপক প্রস্তুতি। জনসভাস্থল নির্ধারণ ও একাধিকবার পরিদর্শনের পাশাপাশি নেতাকর্মীদের দিকনির্দেশনায় সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশস্থলে শতাধিক মাইক, বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:   তারেক রহমান   টাঙ্গাইল   সিরাজগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close