রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
দেশের বিভিন্ন স্থানে মতলব উত্তরের তিন পুলিশ সদস্যের মৃত্যু
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিন কৃতী সন্তান, যারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে কর্মরত ছিলেন, তিন দিনের ব্যবধানে মৃত্যুবরণ করায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনা।

প্রথম ঘটনা ঘটে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন একটি পুলিশ ফাঁড়িতে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মতলব উত্তর উপজেলার মৌটুপী গ্রামের মান্নান মল্লিকের ছেলে। ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করা শফিকুল ইসলাম দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

এর পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম রেলওয়ে থানায় কর্মরত পুলিশ সদস্য সোহাগ মিয়া দুপুরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামের সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

সবশেষ শুক্রবার (৩০ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত পুলিশ কর্মকর্তা এসআই টিপু সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের আবুল হোসেন তপাদারের পুত্র। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, তিনজনই নিজ নিজ কর্মস্থলে দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তাদের এভাবে পরপর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

মতলব উত্তর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

তিনজন পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু শুধু তাদের পরিবারের জন্যই নয়, পুরো মতলব উত্তরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সচেতন মহল।

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, “তিন দিনের ব্যবধানে মতলব উত্তরের তিনজন পুলিশ সদস্যের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে নিজ নিজ কর্মস্থলে মৃত্যুবরণ করেছেন, যা আমাদের জন্য গভীর বেদনার। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মতলব উত্তর   পুলিশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close