শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মিঠামইনে কৃষককে গলা কেটে হত্যা, লাশ উদ্ধার
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ১:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মতি মিয়া (৬২) নামে এক কৃষককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের বাসিন্দা এবং তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, নিহতের গলা কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close