শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
জনগণের মুখোমুখি নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থীরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচিত হলে নাগরিক প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেছেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত নাগরিকদের নানা প্রশ্নের উত্তর দেন। নাগরিকরা অতীতে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতের প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’—এই স্লোগানকে সামনে রেখে সুজন শনিবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সংলাপের আয়োজন করে।

সুজন-এর এটি ধারাবাহিক আয়োজন; আগেও নারায়ণগঞ্জের অন্যান্য আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে অনুরূপ সংলাপ আয়োজন করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আমন্ত্রিত অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা।

অনুষ্ঠানে উপস্থিত সংসদীয় প্রার্থীরা ছিলেন—এড. আবুল কালাম, এবিএম সিরাজুল মামুন, মাকসুদ হোসেন, তারিকুল ইসলাম, নাহিদ হোসেন, মুফতি মাসুম বিল্লাহ, আবু নাঈম খান বিপ্লব, এড. মন্টু ঘোষ এবং এইচএম আমজাদ হোসেন মোল্লা। তারা সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন, নির্বাচনকালীন প্রতিশ্রুতি ও নাগরিক অধিকার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা, পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও তরুণ ভোটাররা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের উন্মুক্ত সংলাপ ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে সহায়ক এবং প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করে।

সুজন নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ায়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জনগণ   মুখোমুখি   নারায়ণগঞ্জ   প্রার্থীরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close