সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজনীতি
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, নুরকে নোটিশ
মো. মোশারফ হোসেন, দশমিনা (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:২১ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ২:২৮ পিএম
নুরুল হক নুর

নুরুল হক নুর

পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসারের নিকট দাখিলী অভিযোগ এবং সহকারী রিটানিং অফিসার হতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ নোটিশ দেওয়া হয়।

আদেশে সই করেছেন বরিশালের সিভিল জজ সাব্বির মো. খলিদ।

অফিস আদেশে বলা হয়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনামুল হক অভিযোগ করে বলেন, আপনি নির্বাচনি প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করে থাকেন; যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ১৫ (ক) ও ১৬ (গ) (ছ) লঙ্গন করেছে।

এ ছাড়া  তিনি আরও অভিযোগ করেন যে, গত ২৬ জানুয়ারি রাত আটটার  দিকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজার সেন্টারে নির্বাচনি অফিস আপনার অনুসারী কর্মী সমর্থকগন ভাঙচুর করেছে এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের আহত করেছে; যা বিধিমালার ৬ (ক)’-এর পরিপন্থি। 

অভিযোগর বিষয়ে নুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশন বরাবর পাঠানো হবে না কেন মর্মে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা সাব্বির মো. খলিলের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে অফিস আদেশে।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘নোটিশ হাতে পাইনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নোটিশ পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হব।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন   নুরকে নোটিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close