শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় পুলিশের অভিযান, মাদক ও মোটরসাইকেল উদ্ধার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, তিনটি মোটরসাইকেল এবং একটি অটোভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদে থানা পুলিশের একটি বিশেষ দল গঙ্গাচড়া ইউনিয়নের আরাজি নিয়ামত মৌলভীবাজার গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের মাহাফুজার রহমানের বাড়ি থেকে মাদকদ্রব্য ফেয়ারডিল ৭৪ বোতল, ইসকুফ ৭৩ বোতল, তিনটি মোটরসাইকেল ও একটি অটোভ্যান উদ্ধার করা হয়।

ওসি আব্দুস ছবুর বলেন, ‘‘অভিযানের সময় মাহাফুজার রহমান পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘এটি একটি মাদকবিরোধী অভিযান এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   পুলিশের অভিযান   মাদক   মোটরসাইক   উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close