সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আমরা কখনো জালিম হবো না : ডা. শফিকুর রহমান
চৌদগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আদিপত্যবাদ মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না, কোনো দুর্নীতিগ্রস্ত সরকার চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি।

“বিগত সময়ে শত অত্যাচার-নির্যাতন সহ্য করেও আমরা দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো—ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম, মজলুমের দুঃখ বুঝি। এজন্য আমরা কখনো জালিম হবো না।”

তিনি আরও বলেন, “মা-বোনেরা কোনো জুজুর ভয় পাবেন না। কোনো ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন, চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদে থাকবেন। আপনারা সেই মা, যারা আবরার, ফাহাদ, আবু সাঈদ ও ওসমান হাদিদের জন্ম দিয়েছেন। যারা আপনাদের ভয় দেখায়, তাদের রুখে দিন। বলুন—‘ভোট আমি দেবো ন্যায় ও ইনসাফের পক্ষে।’”

ডা. শফিকুর রহমান যুবকদের উদ্দেশ্য করে বলেন, “কোনো যুবকের হাতে বেকার ভাতা দেবো না। যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো। কর্মসংস্থান সৃষ্টি করে তাদের সম্মানের জায়গায় বসাতে চাই।”

শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এতে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াত কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন—এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাও. এটিএম মাছুম, মাও. আবদুল হালিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারী সিগবাতুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সদস্য আবদুস সাত্তার এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহানসহ আরও অনেকে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জালিম   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close