শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শ্রীপুরে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীপুরে দৃষ্টিনন্দন চারতলা মসজিদের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) জুম’আর নামাজের সময় শ্রীপুর পৌরসভার ছাপিলা পাড়া গ্রামে মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়।

হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপি আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সদস্য এসএম মাহফুল হাসান হান্নান, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, সাফায়েত হোসেন আকন্দ, মসজিদ কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মাস্টার প্রমুখ। 

দৃষ্টিনন্দন চারতলা মসজিদটি হ্যামস গ্রুপের মালিক ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান একক প্রচেষ্টায় পুনর্নির্মাণ করেছেন।

মসজিদটিতে এক সাথে আড়াই হাজার মুসল্লী এক সাথে নামাজ আদায় করতে পারবেন। 

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   মসজিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close